বানেশ্বরে হেরোইনসহ নারী আটক
পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার এলাকা থেকে প্রায় দশ লাখ টাকা মুল্যের হেরোইনসহ ফিরোজা বেগম (৪০) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
ফিরোজা বেগম উপজেলার বানেশ্বর পূর্বপাড়া গ্রামের বাবলুর স্ত্রী। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই জসিম মাদক ব্যবসায়ী ফিরোজা বেগমের বাড়ি তল্লাসি করে ১০ লাখ টাকা মুল্যের ১০০ গ্রাম হেরোইন সহ তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
উল্লেখ্য, আটক ফিরোজা বেগমকে ২০১৫ সালের ৬ নভেম্বর ৭ কেজি গাঁজাসহ আটক করেছিল পুলিশ।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed