টাঙ্গুয়ার হাওরে ট্যুরিস্ট পুলিশ ফাঁড়ি হচ্ছে
হাবিব সরোয়ার আজাদ/পরশমণি আহমেদ ফরহাদ, টাঙ্গুয়ার হাওর থেকে ফিরে : ওয়ার্ল্ড হেরিটেইজ রামসার সাইট অব টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে আসা দেশী-বিদেশী পর্যটকদের নিরাপত্তা প্রদানের লক্ষে জেলা পুলিশের তত্ত¡াবধানে টাঙ্গুয়ার হাওরে ট্যুরিষ্ট পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে। প্রতিনিয়ত দেশ-বিদেশের পর্যটক ও বিভিন্ন কলেজ, বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাওরের জীব-বৈচিত্র কেন্দ্রীক ষ্টাডি ট্যুরে সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে এসে আবাসিক সুবিধা না পেয়ে নানা বিরম্ভনার শিকার হচ্ছেন। সেই বিরম্ভনা দূরীকরনে পর্যটকদের নিরাপক্তা দেয়ার পাশাপাশি বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে টাঙ্গুয়ার হাওরে একটি রেষ্ট হাউজ নির্মাণ করা হবে।
সিলেট রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. মিজানুর রহমান পিপিএম সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে আসা ট্যুরিষ্টদের নিরাপক্তার বিষয় নিয়ে শুক্রবার বিকেলে তাহিরপুর থানা প্রাঙ্গনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ডিআইজি সিলেট রেঞ্জ, পুলিশ সুপার সুনামগঞ্জ ও ট্যুরিষ্ট পুলিশ সিলেটের আয়োজনে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলাম, সিলেট জেলা পুলিশের (বিশেষ শাখার) পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো, হাফিজুর রহমান, ডিআইজির ষ্টাফ অফিসার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. সুমন মিয়া, সুনামগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন পাল, তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর। এছাড়াও সভায় উপজেলার জনপ্রতিনিধিগণ, সুশীল সমাজ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে ডিআইজির নেতৃত্বে সিলেট, সুনামগঞ্জ ও তাহিরপুর উপজেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন নিউজ পোর্টাল ও ইলেট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীদের টাঙ্গুয়ার হাওরের জীব-বৈচিত্র পরিদর্শনে নিয়ে যাওয়া হয়। হাওর পরিদর্শন শেষে থানায় ফিরে গণমাধ্যম কর্মীদের সম্মানে দুপুরে পুলিশ বিভাগের পক্ষ থেকে মধ্যহ্নভোজের আয়োজন করা হয়।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed