Main Menu

দোয়ারাবাজারে প্রতিপক্ষের লাঠির আঘাতে যুবক নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নজির হোসেন (৩০) বাংলাবাজার ইউপির ভাওয়ালী পাড়া গ্রামের রইছ আলীর পুত্র।

দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম শুক্রবার সকালে সংবাদ মাধ্যমকে বলেন, বাংলা বাজার ইউনিয়নে এক যুবক নিহতের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

Share





Related News

Comments are Closed