Main Menu

র‌্যাবের অভিযানে ভূয়া ট্রাভেল এজেন্ট আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রতারণার মাধ্যমে বিদেশ পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার দায়ে নগরীর কুয়ারপাড় এলাকা থেকে এক ভূয়া ট্রাভেল এজেন্টকে আটক করেছে র‌্যাব। সোমবার দুপুরে এক অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত হুমায়ুন কবীর (২৯) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সালদিগা গ্রামের মো. আইয়ুবের ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ জানায়, আটককৃত হুমায়ুন নিজেকে আমেরিকা প্রবাসী ও ডিসকোভারি চ্যানেলের গ্রাফিক্স ডিজাইনার বলে পরিচয় দিয়ে কানাডা পাঠানোর জন্য দুলাল সরকার নামের একজনের কাছ থেকে আট লাখ টাকার চুক্তি করে।
এছাড়া কানাডিয়ান ভিসার আবেদন বাবদ ৬০ ডলার পূবালী ব্যাংকের চেকের মাধ্যমে দেওয়ার জন্য বলে। দুলাল সরকারের পূবালী ব্যাংকে এ্যাকাউন্ট না থাকায় ইউসিবি ব্যাংকের চেক মারফত ৫,০৪০ টাকা প্রদান করে।
সোমবার হুমায়ুন কবীর তার নিকট ভিসা ও বিমান ভাড়া বাবত অগ্রীম দুই লাখ টাকা দাবি করে তার সাথে ঢাকা যাওয়ার জন্য চাপ দিলে দুলাল সরকারের সন্দেহ হয়। তিনি কৌশলে র‌্যাবকে খবর দিলে র‌্যাবের একটি বিশেষ দল তাকে আটক করে।
জিঞ্জাসাবাদে জানা যায় যে, সে র্দীঘদিন যাবৎ বিদেশে গমনেচ্ছুক সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। গ্রেফতারকৃত আসামীকে এসএমপি’র কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed