ছাতকে পানিতে ডুবে যুবকের মৃত্যু
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে বড়শী নিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে প্রতিবন্ধি যুবকের মৃত্যু ঘটেছে। সোমবার রাতে ফায়ার সার্ভিস কর্মিরা লাশ উদ্ধার করেছে বলে জানা গেছে। উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামে এঘটনা ঘটে।
জানা যায়, সোমবার সকালে ঝিগলী গ্রামের আখলু মিয়ার পুত্র প্রতিবন্ধি লুৎফুর রহমান (৩২) প্রতিদিনের মতো রত্না নদীতে বড়শী দিয়ে মাছ ধরতে যায়। বেলা ১টায় তার বড়শীতে বড় বোয়াল মাছ ধরা পড়লে এটি নিরাপদে উঠাতে গিয়ে সে রত্না নদীর পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন জাল ফেলে অনেক খোজাখুজি করলেও তার কোন সন্ধান মেলেনি। পরে ছাতক ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
জানা গেছে, লুৎফুর রহমান মূখে কথা বলতে না পারলেও ইশারা ইঙ্গিতে লোকজনকে সবকিছুই বুঝাতে পারতো। অনেকে জলাতঙ্ক রোগের ফলে সে নদীতে পড়তে পারে বলে ধারণা করছেন। এ ব্যাপারে ছাতক থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed