Main Menu

সুনামগঞ্জে ভারতীয় নাসির বিড়ির চালান আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে চোরাই পথে আসা ২৮ হাজার পিস ভারতীয় নাসির বিড়ির চালান আটক করেছে বিজিবি।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন হেডকোয়ার্টার সুত্রে জানা যায়, সদর উপজেলার বোগলাবাজার বিওপির বিজিবির একটি টহল দল সোমবার ভোর রাতে বাগানবাড়ী নামক এলাকা থেকে আমদানি নিষিদ্ধ অতিরিক্ত নিকোটিনযুক্ত বিড়ির চালানটি আটক করে। তবে বিড়ি চোরাচালানের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

Share





Related News

Comments are Closed