টাঙ্গাইলে ট্রাকচাপায় নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাকচাপায় ৩ জন নিহত হয়েছেন। সোমবার বিকেলে রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার বড়লিয়া এলাকার তফিজ উদ্দিনের ছেলে হামজা (২৫), মৃত ময়েজ উদ্দিনের ছেলে মোখলেস (৪০) ও মজিবর রহমানের ছেলে সোহেল (২৫)।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বিকেল ৪টার দিকে কয়েকজন মিলে মহাসড়কের একটি বিকল ট্রাক সরানোর চেষ্টা করছিলেন এসময় এলেঙ্গাগামী আরেকটি ট্রাক হঠাৎ তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হামজার মৃত্যু হয়।
গুরুতর আহতাবস্থায় বাকিদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed