তারেকের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি
বৈশাখী নিউজ ডেস্ক: হাইকোর্টের রায় অনুযায়ী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
আজ সোমবার বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার স্বাক্ষরিত সাজা পরোয়ানা তারেকের বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের বিশেষ কৌঁশুলি মোশাররফ হোসেন কাজল।
গত ২১ জুলাই হাইকোর্ট অর্থ পাচার মামলায় তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড এবং ২০ কোটি টাকা জরিমানা করে। একই সঙ্গে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করতে বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়।
এর আগে ঢাকার বিশেষ জজ আদালত এই মামলার অভিযোগ থেকে তারেককে বেকসুর খালাস দেয়। এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক।দুদকের আপিল গ্রহণ করে হাইকোর্ট এ রায় দেয়।
গত অক্টোবরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের স্বাক্ষরিত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
রায়ে বলা হয়েছে, মানি লন্ডারিংয়ের মতো আর্থিক অপরাধে তারেক রহমান সচেতনভাবেই জড়িয়ে পড়েছিলেন। যে কারণে তিনি ক্ষমা পাওয়ার দাবি রাখেন না। তিনি তার রাজনৈতিক উচ্চ শ্রেণির অবস্থান ব্যবহার করে ‘পরামর্শক ফি’ এর নামে তার সহযোগীর (গিয়াসউদ্দিন আল মামুন) মাধ্যমে অবৈধ টাকা অর্জন করেছেন।
দুদকের বিশেষ আইনজীবী কাজল বলেন, ”আসামির সাজা কার্যকর করার জন্য গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে। যদি আসামি ধরা না পড়েন তাহলে এটা বহাল থাকবে। যেদিন তিনি ধরা পড়বেন, সেইদিন থেকে সাজা কার্যকর শুরু হবে।”
এই মামলার অপর আসামি তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে বিচারিক আদালতের দেওয়া সাত বছরের সাজার রায় হাইকোর্ট বহাল রাখলেও ৪০ কোটি টাকা জরিমানার পরিবর্তে ২০ কোটি টাকা নির্ধারণ করে দেয় আদালত।
Related News
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবRead More
শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর সাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডRead More



Comments are Closed