খাদিজার বাম হাত ও মাথায় সফল অস্ত্রোপচার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের বাম হাত ও মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
আজ (সোমবার) ৭ নভেম্বর বেলা ২টা ২০ মিনিটে অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে তার অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
ডাক্তারদের বরাত দিয়ে অস্ত্রোপচার সম্পন্নের বিষয়টি জানান, নার্গিসের বাবা মাসুক মিয়া।
এর আগে ৪ অক্টোবর খাদিজার মাথায় প্রথম অস্ত্রোপচার করা হয়। ১৭ অক্টোবর তার ডান হাতে অস্ত্রোপচার হয়।
গত ৩ অক্টোবর এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। এ ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed