ফুলবাড়ীতে সূর্য্য পূজা উপলক্ষে নারী-পুরুষের মিলনমেলা
মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে হিন্দু স¤প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সূর্য্য পূজা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার (৭ নভেম্বর) সূর্য্য পূজা শেষ হয়েছে। ফুলবাড়ীর শাখা যমুনা নদীর তীরে বসেছিল হিন্দু স¤প্রদায়ের সব বয়সী নারী-পুরুষের মিলনমেলা।
সূর্য্য দেবতার কৃপা লাভের লক্ষ্যে গত রবিবার বিকেলে নিজ নিজ বাড়ি থেকে ডালায় কুলাভর্তি প্রসাদ সাজিয়ে নদীর তীরে সূর্য্য দেবতার দিকে তাকিয়ে বসেছিলেন নারীরা। সূর্যাস্তের পর সেখান থেকে ফিরে যান নিজ নিজ বাড়ি। আবার ঐদিন দিবাগত রাত ২টা থেকে ফিরে আসেন নদীর তীরে। অপেক্ষা করেন সূর্য্য ওঠার জন্য।
সোমবার সূর্য্য ওঠার পর থেকেই নদীতে স্নান করে মনোকামনা ও সূর্য্য দেবতার কৃপাদৃষ্টি লাভের জন্য কুলায় ভর্তি প্রসাদ নিয়ে অর্ঘ্য করেন সূর্য্য দেবতার উদ্দেশ্যে। প্রসাদ অর্ঘ্য শেষে নারীরা একে অপরকে আবির পরিয়ে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed