Main Menu

জকিগঞ্জে নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

জকিগঞ্জ সংবাদদাতা: সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ময়নুল হক মনু (৫৮) কালিগঞ্জ ইছামতি গার্লস একাডেমিতে নৈশ প্রহরীর কাজ করতেন। তিনি খলাডাপনিয়া গ্রামের মৃত তকদ্দস আলীর ছেলে। নিহত ময়নুল হক ৩ ছেলে ও ৪ কন্যা সন্তানের জনক।
সোমবার সকালে ওই একাডেমির একটি কক্ষের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
স্কুলের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন জানান, সে প্রচুর ঋণগ্রস্থ ছিল। তবে কি কারনে তার মৃত্যু হয়েছে তা জানা নেই।
পুলিশ জানায়, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed