১৭ দিন পর খুলল সিটিসেল
বৈশাখী নিউজ ডেস্ক : দেনার দায়ে তরঙ্গ বন্ধ করে দেওয়ার ১৭ দিন পর দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের সংযোগ ফিরিয়ে দেওয়া হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান শাজাহান মাহমুদ রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সংবাদ মাধ্যমকে বলেন, সিটিসেলের তরঙ্গ খুলে দেওয়া হয়েছে। গ্রাহকরা কিছুক্ষণের মধ্যে কথা বলা শুরু করতে পারবেন।”
রোববার বিকেলে বিটিআরসি কার্যালয়ে এক বিশেষ সভার পর এ সংস্থার পরিচালক ইয়াকুব আলী ভূইয়ার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সন্ধ্যায় ঢাকার মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয়ে এসে তরঙ্গ ফিরিয়ে দেওয়ার এই প্রক্রিয়া শেষ করে।
সিটিসেল কার্যালয় থেকে বেরিয়ে ইয়াকুব আলী সংবাদ মাধ্যমকে বলেন, “আদালতের নির্দেশনা অনুসারে আমরা তরঙ্গ খুলে দিয়েছি। আমরা পরীক্ষা করে দেখেছি, সিটিসেল থেকে সিটিসেলে কল যাচ্ছে। তারা এখন আগের মতই কার্যক্রম চালিয়ে যেতে পারবে।”
বকেয়া টাকা শোধ না করায় গত ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ স্থগিত করা হয়। এরপর সিটিসেল কার্যক্রমে ফেরার আবেদন নিয়ে আপিল বিভাগে গেলে গত বৃহস্পতিবার অবিলম্বে তাদের তরঙ্গ খুলে দেওয়ার নির্দেশ আসে সর্বোচ্চ আদালত থেকে।
আপিল বিভাগের আদেশে বলা হয়, আগামী ১৯ নভেম্বরের মধ্যে সিটিসেল বকেয়ার ১০০ কোটি টাকা পরিশোধ না করলে আবারও তরঙ্গ বন্ধ করে দিতে পারবে বিটিআরসি।
আদালতের ওই আদেশের পর সিটিসেলের সংযোগ ফিরিয়ে দিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করেছে বলে সেদিন জানিয়েছিলেন বিটিআরসির আইনজীবী ব্যারিস্টার রেজা-ই-রাব্বী খন্দকার। কিন্তু সেই প্রক্রিয়া শেষ করতে সময় লেগেছে পুরো তিন দিন।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed