ঠাকুরগাঁওয়ে মহিলা পরিষদের মানববন্ধন
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: দেশের বিভিন্ন জায়গায় সা¤প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ মহিলা পরিষদ।
রোববার সকাল সাড়ে ১১টায় শহরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য দেন, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সহ সভাপতি পারভিন লুনা, সাধারণ সম্পাদক সুচরিতা দেব, সহ সাধারণ সম্পাদক মল্লিকা মল্লিক, সাংগঠনিক সম্পাদক শাহনাজ বেগম প্রমুখ।
বক্তারা বলেন, একটি মহল হিন্দু স¤প্রদায়ের উপর ন্যাক্কারজনক আক্রমন, নির্যাতন ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed