সন্তান বাঁচাতে নারিকেল তলায় পানি ঢালার হিড়িক!
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে স্বপ্নের গুজব ছড়ানোর ঘটনায় সন্তান বাঁচাতে গত তিন দিন ধরে নারিকেল গাছের তলায় পানি ঢালার হিড়িক পড়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার রাত থেকেই কথিত ওই স্বপ্নের বিষয়টি উপজেলার ভিবিন্ন স্থানে চাউর হতে থাকলে সাধারন লোকজনের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।
‘ফুলতলী সাহেব তার ছেলেকে স্বপ্নে দেখিয়েছেন, বৃহস্পতিবার রাতের মধ্যে যাদের সন্তান আছে তারা যেন প্রত্যেকেই নারিকেল গাছের তলায় পানি ঢেলে দেয়।’ যাদের একাধিক সন্তান রয়েছে তারা যেন একাধিক কলসি পানি দেয়।’ অন্যথায় তাদের ছেলে মারা যাবে।’ এই স্বপ্নের দোহাই দিয়ে মুঠোফোনে ছড়িয়ে দেয়া উপজেলার সিংচাপইড়, দক্ষিণ খুরমা ও দোলারবাজারসহ বিভিন্ন ইউনিয়নে এমন গুজবে রাতভর তোলপাড় শুরু হয়। নিজেদের ছেলে সন্তান জীবিত রাখতে অনেক মহিলা-পুরুষ নিজেরা নারিকেল তলায় পানি ঢেলে আত্মীয়-স্বজনকে পানি ঢালতে বাধ্য করেছেন। অনেকেই নির্ঘূম রাত্রিযাপন করেছেন বলেও জানা গেছে।’ যারা ওই রাতে পানি ঢালতে পারেননি তারাও পরদিন এমনকি শনিবার সকালেও গাছের তলায় পানি ঢালার জন্য ব্যস্ত সময় পার করছেন।
স্থনীয় সুত্রে জানা যায়, ছাতক উপজেলায় বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে কে বা কারা মুঠোফোনে ফুলতলী সাহেবের স্বপ্নের দোহাই দিয়ে নারিকেল গাছে পানি ঢালার গুজব ছড়ায়। এরপর থেকে চলে মুঠোফোনে আত্মীয়-স্বজন এমনকি দরজায় দরজায় কড়া নেড়ে প্রতিবেশীকে ঘুম থেকে জাগিয়ে এই কুসংস্কারের প্রচারাভিযানে নামে একদল লোক। শুরু হয় নারিকেল গাছে পানি দেয়ার হিড়িক।
সিংচাপইড় গ্রামের কর্পূর নেছা জানান, রাতে তার এক প্রতিবেশী ঘুম থেকে জাগিয়ে এই সংবাদ দিলে তার কথায় বিশ্বাস করে আমি রাত ১২টার দিকে গাছের শিকড়ে পানি দিয়েছি। পরে আমি আমার কয়েকজন প্রতিবেশীকে ঘুম থেকে ডেকে বিষয়টি জানাই।’
ভাতগাঁও ইউপির আনুজানি গ্রামের জনৈকা এক মহিলা জানান, রাত ১০টায় ফোন করে এক ছেলে আমাকে নারিকেল গাছে পানি দেয়ার বিষয়টি জানায়। আমি রাত ১১টায় নারিকেল গাছে পানি দিয়েছি। এরপর ফোনে অনেক আত্মীয়-স্বজনকেও পানি দেয়ার কথা বলেছি।” দোলারবাজার ইউপির রাউলী গ্রামের সাইফুর রহমান মিজু জানান, তার এক বন্ধু রাতে ফোন করে এই বিষয়টি জানালে তিনি তা- বিশ্বাস করেননি। বরং এই বিষয়টিকে নিছক গুজব ছাড়া কিছুই নয় বলেও বুঝানোর চেষ্ঠা করি।
এব্যাপারে কয়েকজন মুফতির সাথে আলাপ করে জানা যায়, এটা নিছক কুসংস্কার ও গুজব ছাড়া আর কিছু নয়। কিন্তু নারিকেল গাছের তলায় পানি না দিলে কিভাবে সন্তান মারা যাবে?। এটা গুজব ছাড়া আর কী হতে পারে বলেও মন্তব্য করেন আলেম সমাজ। আলেমগণ অত্যন্ত সচেতনতার গুজবে সাড়া না দেয়ার জন্যও আহবান জানিয়েছেন।
Related News
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উপজেলার চারটিRead More



Comments are Closed