Main Menu

মুর্তি ভাংচুরের প্রতিবাদে বিশ্বনাথে মানববন্ধন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: ‘ব্রাক্ষণবাড়ীয়ার নাসির নগর, হবিগঞ্জের মানবপুর-মনতলা, সুনামগঞ্জের ছাতক, মৌলভীবাজারের কামালপুর’সহ দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘুদের উপর হামলা, মুর্তি ভাংচুর এবং বাড়ী-ঘরে হামলা, লুটপাঠ ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিশ্বনাথে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় নির্দেশনায় শুক্রবার সকালে বাসিয়া সেতুর উপর ‘উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ’র যৌথ উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে’র সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্যরে সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির সদস্য নিশি কান্ত পাল, সাবেক সদস্য বিমল চন্দ্র দাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর বাবু, সাংগঠনিক সম্পাদক শংকর দাশ শংকু, পূজা উদযাপন পরিষদের নেতা রমা কান্ত দে, সুবিনয় মালাকার, করুনা বৈদ্য, জয়ন্ত দাশ, বাদল দে, সুকুমার দাশ, বাদল সুত্রধর, নির্মল সরকার, প্রবীর কান্তি দে পিংকু, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ মালাকার।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি কানু রঞ্জন দেব, ঐক্য পরিষদ ও উদযাপন পরিষদের নেতা রনধীর দে পানু, কাজল মালাকার, ক্ষিতিশ দাশ, নেপাল দে, বিশ্বজিত দে রিপন, বিজয় চন্দ্র, অজয় দেব, রিংকু দেব, বিভু দেব, পাপু দাশ, ধীরন্ড দেবনাথ, প্রদীপ সুত্রধর, সুশান্ত কর, মিন্টু কর, সুশান্ত বৈদ্য, রুপন দাশ সহ বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed