দক্ষিন সুরমায় ঐক্য ও পূজা পরিষদের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসির নগর, হবিগঞ্জের মাধবপুর, মনতলা, সুনামগঞ্জের ছাতকবাজার, মৌলভীবাজারের কামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে মঠ মন্দির ও হিন্দুদের বাড়ীঘরে হামলা, মুর্তি ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাঠের প্রতিবাদে এবং বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর শুক্রবার বিকেলে দক্ষিন সুরমা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদের যৌথ উদ্দ্যোগে দক্ষিন সুরমা মৌবন মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
দক্ষিন সুরমা উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুবল চন্দ্র পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক নিরুপম চক্রবর্ত্তী শুভ্র এবং পূজা পরিষদের সাধারণ সম্পাদক নন্দন চন্দ্র পালের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র-যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি অরুন দেবনাথ সাগর, হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শৈলেন কুমার কর, পূজা পরিষদের দক্ষিন সুরমা উপজেলা শাখার সভাপতি মনমোহন দেবনাথ, সাবেক সভাপতি বিজেন দেব, জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অরিন্দম দাস হাবলু, হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক সবুজ বিশ্বাস মেম্বার, পূজা পরিষদের যুগ্ম সম্পাদক অর্পন দাস, ছাত্র-যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্ত্তী , জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, কুচাই ইউপি পূজা পরিষদের সভাপতি রাজ কুমার পাল রাজু, মোগলাবাজার ইউপি সভাপতি হাবুল চন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক মন্ত দাস, সাংগঠনিক সম্পাদক জীবন্ত দাস, তেতলীর সাধারণ সম্পাদক অখিল সরকার, রিপন বৈদ্য, নিখিল মালাকার, পংকজ দেব, পিনাক দেবনাথ, সৈকত দাস পাপ্পু, রাখাল দাস, অসিত দাস, পিন্টু দেবনাথ প্রমুখ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed