Main Menu

বিশ্বনাথে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে আট মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার পাঠাকইন গ্রামের দবির মিয়ার ছেলে লায়েক মিয়া। বৃহস্পতিবার রাতে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এএসআই আনোয়ার মিয়ার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে আট মাসের সাজাপ্রাপ্ত আসামি লায়েক মিয়াকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। যার নং জিআর ৮৬/১৩ইং। ওই মামলায় আদালত তাকে আট মাসের সাজা প্রদান করেন।
থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

Share





Related News

Comments are Closed