Main Menu

দক্ষিণ সুরমায় ভারতীয় তীর খেলা চলছেই

দক্ষিণ সুরমা প্রতিনিধি: সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকায় ভারতীয় তীর খেলা এখনো বন্ধ হয়নি। প্রতিদিন কয়েকটি স্পটে এ তীর খেলা চলছে। এর আগে দক্ষিন সুরমার বিভিন্ন সড়কের পাশে তিন তাস খেলা চলে আসছিলো। ইদানিং তীর খেলা ব্যাপক আকার ধারণ করেছে। এক শ্রেণীর জুয়াড়ী প্রতিদিন তীর খেলার মাধ্যমে লোকজনের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।
বিশেষ করে পুরাতন রেলস্টেশনের সাধুর বাজার সহ আশপাশ এলাকা, ভার্থখলা টার্মিনাল রোড, কদমতলী বালুর মাঠ, ক্বীনব্রীজের নীচের দক্ষিণ মোড় সহ বিভিন্ন স্থানে এসব তীর খেলা চলছে। ফলে এক শ্রেণীর যুবক তীর খেলা লাভজনক মনে করে এতে অংশ নিয়ে সর্বস্বান্ত হচ্ছে।

Share





Related News

Comments are Closed