চুনারুঘাটে বিষপানে স্বামী-স্ত্রীর আত্নহনন
হবিগঞ্জ প্রতিনিধি: পারিবারিক কলহের জের ধরে হবিগঞ্জের চুনরুঘাট উপজেলায় বিষপান করে অমৃত মুন্ডা (৩৫) ও তার স্ত্রী জবা মুন্ডার (৩০) মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী জবা মুন্ডার মৃত্যু হয়।
এর আগে বাড়িতে বিষপানে মৃত্যু হয় স্বামী অমৃত মুন্ডার। তারা উপজেলার লালচাঁন চা বাগানের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, সকালে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী জবা মুন্ডা সবার অগোচরে বিষপান করেন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, স্ত্রী জবা মুন্ডার বিষপানের খবর পেয়ে স্বামী অমৃত মুন্ডা বিষপান করেন। এতে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু ভট্টাচার্য্য জানান, মনে হচ্ছে এটা আত্মহত্যা। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া কিছু বলা সম্ভব নয়।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed