Main Menu

মানহানি মামলায় সিলেট আদালতে সাবেক এমপি রনি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক সাংসদ ও কলামিস্ট গোলাম মওলা রনি এবং জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম মিজানের বিরুদ্ধে সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মানহানির মামলায় শুনানি হয়নি।
বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেটের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক উম্মে সারাবান তাহুরার আদালতে উপস্থিত হন সাবেক সাংসদ ও কলামিস্ট গোলাম মওলা রনি।
গোলাম মওলা রনির হাইকোর্ট থেকে আগাম ৪ সপ্তাহের জামিন থাকায় শুনানি হয়নি বলে জানান বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ।
উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় খোলা কলামে গোলাম মওলা রনি’র লেখা ‘সুন্দরী সুজানা, দুই বৃদ্ধ এবং এক উকিল’ নামক কলামে আইনজীবী সমাজকে হেয় ও মানহানীকর লেখার অভিযোগে গত ৩ অক্টোবর সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুজ্জামান হিরোর আদালতে দুই জনকে আসামী করে অ্যাডভোকেট সাইফুর রহমান নালিশি মামলা নং সিআর ১১৮৭/২০১৬ দায়ের করেন।

Share





Related News

Comments are Closed