Main Menu

কোম্পানীগঞ্জে ভারতীয় মদসহ স্বামী-স্ত্রী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর আত্রাটিলা থেকে মাদকসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫১৪ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে ওই গ্রামের বাদশা মিয়া ও তার স্ত্রী রহিমা বেগম।
পুলিশ জানায়, বাদশা মিয়া ও তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ তাদের বাড়িতে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ২টায় আত্রাটিল্লা গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় বাদশা মিয়ার বাড়ি থেকে ৫১৪ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করে। গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী বাদশা মিয়া ও তার স্ত্রী রহিমা বেগমকে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. বায়েছ আলম জানান, এ ঘটনায় এসআই রাশেদুল আলম খাঁন বাদী হয়ে মাদক আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

Share





Related News

Comments are Closed