জেএসসি: সিলেটে ইংরেজী প্রথম পত্রে অনুপস্থিত ২৬০৮
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় আজ বৃহস্পতিবার ইংরেজী প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে সিলেট বিভাগের ১২৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। আজ সিলেটে অনুপস্থিত ছিলো ২ হাজার ৬শ’ ৮ জন শিক্ষার্থী। তবে কোন বহিস্কারের ঘটনা ঘটেনি।
সিলেট শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বোর্ডের অধীনে ১ লাখ ৩২ হাজার ৯শ’ ৬৯ জন পরিক্ষার্থীর মধ্যে ইংরেজি প্রথম পত্র বিষয়ে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৯ হাজার ২৪৪ জন। এদের মধ্যে উপস্থিত ছিলেন ১ লাখ ২৬ হাজার ৬৩৬ জন শিক্ষার্থী।
এবার সিলেট বোর্ডের অধিনে ১ হাজার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৩২ হাজার ৯শ’৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। যা গত বছরের তুলনায় ৩ হাজার ৯শ’ ৭০ জন বেশি। ২০১৫ সালে এ বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৮ হাজার ৯শ’ ৯৯ জন।
আর জেলাওয়ারী পরীক্ষার্থীর মধ্যে সিলেটে ৪৮ হাজার ৪৫৪ জন, হবিগঞ্জে ২৬ হাজার ৪০৫ জন, মৌলভীবাজারে ২৯ হাজার ৫৩০ জন এবং সুনামগঞ্জে ২৮ হাজার ৫৮০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed