Main Menu

জামালগঞ্জে দুই শিক্ষার্থীকে পিটিয়ে জখম করলেন প্রধান শিক্ষক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে এক প্রধান শিক্ষক পঞ্চম শ্রেনীতে পড়–য়া দুই শিশু শিক্ষার্থীকে বেধড়ক ভাবে পিঠিয়ে রক্তাক্ত জখম করলেন! উপজেলার নয়াহালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুই শিক্ষার্থীকে খেলাধুলা করার সময় হাতাহাতির ঘটনায় শাসনের নামে এমন বর্বরতা চালালেন।
আহতরা হলো উপজেলার নয়াহালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আবু তাইয়্যেব প্রান্ত ও আবু জাফর। আহত দু’শিক্ষার্থীকে মঙ্গলবার সন্ধায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে শিক্ষার্থীদের অভিভাবক উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার নয়াহালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একদল শিক্ষার্থী দুপুরে সহপাঠীদের সাথে খেলাধুলা করতে গিয়ে সামান্য হাতাহাতি করেছিলো। এদের মধ্যে এক শিক্ষার্থী প্রধান শিক্ষককে হাতাহাতির বিষয়ে নালিস করলে তিনি অনেকটা ক্ষিপ্ত হয়ে আবু তাইয়্যেব প্রান্ত ও আবু জাফরকে বেত দিয়ে পিঠিয়ে রক্তাক্ত জখম করেন। এক পর্যায়ে অন্যান্য শিক্ষার্থীরা দৌড়ে গিয়ে আহত ওই শিক্ষার্থীদের বাড়িতে খবর দিলে ও তাদের আর্তচিৎকার শুনে আশেপাশের লোকজন এসে দু’শিক্ষার্থীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসায় উন্নতি না হওয়ায় দু’শিক্ষার্থীকে প্রত্যন্ত এলাকা থেকে নিয়ে এসে সন্ধায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলার নয়াহালট গ্রামের শিক্ষার্থীর অভিভাবক আবু আলা রনি বলেন, শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তি। উনি শিক্ষার্থীদের শাসন করবেন এটাঁই স্বাভাবিক। কিন্তু শাসনের নামে এমন বর্বরতা কি কোন সুশীল সমাজ মেনে নেবেন?। প্রধান শিক্ষক আবদুল গাফ্ফার বলেন, আমার বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে আমি ওই শিক্ষার্থীদেরকে শাসন করেছি।’ তিনি আরো বলেন, আমি ভাবতে পারিনি ঘটনাটি এত বড় হবে।’
জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আহমেদ পলি মঙ্গলবার রাতে এ প্রতিনিধিকে বলেন, আমি হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের দেখে এসেছি, ঘটনাটি খুবই অমানবিক! এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed