তাহিরপুরে জামায়াত নেতা গ্রেফতার
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরের বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট থেকে জায়ামাত নেতা ও হুন্ডি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত পল্লী চিকিৎসক ডা. মো. আবদুল হাকিম উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া শুল্ক ষ্টেশনের বড়ছড়া গ্রামের মো. ইসলাম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, উপজেলার বড়ছড়ার কয়লা ব্যবসায়ী, পল্লী চিকিৎসক আবদুল হাকিম বিভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় সরকার বিরোধী কর্মকান্ডে সক্রিয় হওয়ার জন্য জামায়াত শিবিরের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করে আসছিলেন। মঙ্গলবার গোপন বৈঠক থেকে ফেরার পর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের চাল পট্রির হাজি আবদুল কুদ্দুছের মালিকানাধীন মক্কা টাওয়ারের জাকিয়া ফ্যাশন থেকে সন্ধা সাড়ে ৭টায় হাকিমকে থানার এসআই মুহিত গ্রেফতার করেন। মক্কা টাওয়ারের জাকিয়া ফ্যাশন হাকিমের মালিকানাধীন একটি গ্রার্মেন্টস ব্যবসার প্রতিষ্ঠান।
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর রাতে হাকিমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পল্লী চিকিৎসাসহ হুন্ডি ও বিভিন্ন ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরেই হাকিম সরকার বিরোধী কর্মকান্ডে জামায়াত শিবিরের নেতাকর্মীদের সংগঠিত করে গোপন বৈঠক করে আসছিলন। তার বিরুদ্ধে ইতিপুর্বে থানায় ভারতীয় মুদ্রা (হুন্ডি)’র মামলা রয়েছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed