হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামকে আবারও গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোনালী ব্যাংকের প্রায় ৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানসহ ১২ কর্মকর্তার বিরুদ্ধে মামলার পর তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার রাজধানীর মতিঝিল থানায় দুদকের উপ-সহকারি পরিচালক জয়নাল আবেদীন বাদি হয়ে এ মামলা করেন। এই মামলায় বিকাল ৩টার দিকে হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামকে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেফতার করা হয়। দুদক পরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিনের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed