জেএসসি পরীক্ষার প্রথম দিনে সিলেটে অনুপস্থিত ২৬৫০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সারা দেশের ন্যায় সিলেটেও শান্তিপূর্ণভাবে জেএসসি পরিক্ষার প্রথম দিন অতিবাহিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে সিলেট বিভাগের ১২৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। প্রথম দিনে বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা নেয়া হয়েছে। এতে সিলেটে অনুপস্থিত ছিলো ২ হাজার ৬শ’ ৫০ জন শিক্ষার্থী। তবে কোন বহিস্কারের ঘটনা ঘটেনি।
সিলেট শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বোর্ডের অধীনে ১ লাখ ৩২ হাজার ৯শ’ ৬৯ জন পরিক্ষার্থীর মধ্যে বাংলা প্রথম পত্র বিষয়ে উপস্থিত ছিলেন ১ লাখ ২৫ হাজার ২শ’ ৩০ জন।
এবার সিলেট বোর্ডের অধিনে ১ হাজার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৩২ হাজার ৯শ’ ৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। যা গত বছরের তুলনায় ৩ হাজার ৯শ’ ৭০ জন বেশি। ২০১৫ সালে এ বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৮ হাজার ৯শ’ ৯৯ জন।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed