জামালগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচীর ১০২ বস্তা চাল আটক
হাবিবুর রহমান, জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে খাদ্যবান্ধব কর্মসুচীর ১২০ বস্তা চাল আটক করা হয়েছে। উপজেলার ডিলার মোস্তাকিম বিল্লাহ’র পয়েন্ট থেকে ওই চাল আটকের পর জব্দ করা হয়। উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রামনগর বাজারের ১০ টাকার চালের ডিলার পয়েন্টের পাশে একটি মিলঘর থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়। তবে মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় আইনি কোন পদক্ষেপ নেয়া হয়নি।’
উপজেলা খাদ্য পরিদর্শকের অফিস সুত্রে জানা যায়, সরকারের খাদ্যবান্ধব কর্মসুচীর আওতায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের চাল বিক্রির ১২০ বস্তা চাল সোমবার রাতে আঞ্জু মিয়ার মিল থেকে আটক করেন উপজেলা খাদ্য পরিদর্শক। ওই চাল উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রামনগর বাজারের ডিলার মোস্তাকিম বিল্লাহ’র বিক্রয়ের জন্য বরাদ্দকৃত চাল ছিল।’
উপজেলা খাদ্য পরিদর্শক রফিকুল বারী বলেন,‘কিছুদিন যাবৎ সাচনা বাজার ইউনিয়নের রামনগর বাজার ডিলার পয়েন্ট নিয়ে চাল বিক্রি না করার অভিযোগ আসছিল।
উপজেলা নির্বাহী অফিসার নির্দেশে উপজেলা আ’লীগ নেতা রকিব উদ্দিন, ইউপি সদস্য মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য তারা মিয়া ও এলাকার আতিউর রহমান, হাফিজুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিগণকে সাথে নিয়ে সোমবার বিকেলে রামনগর বাজারে ডিলার পয়েন্টে গিয়ে ডিলারকে পাইনি। পরে তাকে একাধিকবার মুঠোফোনে ডিলার পয়েন্টে আসার জন্য কল করলেও সে আসেনি। এক পর্যায়ে গোপন সংবাদের ভিক্তিত্বে ওই ডিলারের বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের ১২০ বস্তা চাল একটি মিলঘর থেকে রাতে আটক করা হয়।’
এদিকে ডিলার মোস্তাাকিম বিল্লাহ ঘটনার পর থেকে আত্বগোপনে রয়েছেন।’ জব্দকৃত চাল ফেরত দিতে ও ওই ডিলারের বিরুদ্ধে কোন রকম আইনি ব্যবস্থা না নিতে উপজেলা আ’লীগের একাংশের নেতারা ও স্থানীয় এক নারী ইউপি সদস্য উপজেলা প্রশাসক এবং খাদ্য পরিদর্শককে চাঁপে রেখেছেন বলেও অভিযোগ উঠেছে।
উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আহমেদ পলি মঙ্গলবার বলেন, জব্দকৃত চাল আপাতত উপজেলা খাদ্য পরিদর্শকের হেফাজতে থাকবে, তদন্ত সাপেক্ষে ওই ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed