Main Menu

বিয়ানীবাজারে যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউপির পাথারিপাড়া এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃক্তরা। মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
নিহত আবদুল ওয়াহিদ (১৯) উপজেলার মুড়িয়া ইউপির পাথারিপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় আরএফএল কোম্পানীতে সেলস কর্মকর্তা হিসেবে কর্মরত ছিল নিহত ওয়াহিদ। ধারনা করা হচ্ছে সোমবার রাতের কোন এক সময় তার নিজ বাড়ির জমির পাশে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে তার লাশ খান ক্ষেতে ফেলে যায়। সকালে স্থানীয় লোকজন লাশ দেখে বিয়ানীবাজার পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। কে বা কারা তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখছেন।

Share





Related News

Comments are Closed