জগন্নাথপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত মুহিতুর রহমান (৪) জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের বাসিন্দা জগন্নাথপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের ছেলে।
মৃত শিশুটির পরিবার সূত্রে জানা যায়, বাবার সাথে শুক্রবার দুপুরে মুহিতুর ইসলামপুর গ্রামে তাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলো। রোববার সকালে অন্যান্য শিশুদের সাথে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে সাঁতার কাটতে গিয়ে সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা নদীতে মুহিতুরকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে শিশুটির লাশ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed