বখাটে দা দিয়ে কেটে দিল এক যুবকের হাত পায়ের রগ
সুনামগঞ্জ প্রতিনিধি: নারী ঘঠিত ঘটনার প্রতিবাদ করায় সুনামগঞ্জে মধ্যরাতে বখাটে দা দিয়ে কুপিয়ে এক যুবকের হাত পায়ের রগ কেঁটে দিল। সদর উপজেলার মল্লিকপুরে রবিবার রাত দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনাটি ঘটে।
আহত কবির মিয়া (৩২) সদর উপজেলার মল্লিকপুরের মৃত তছকির আলীর ছেলে। তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে আশংকাজনক অবস্থায় রাত দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুরের মহিবুরের বখাটে ছেলে নাহিদ (২২) প্রায়ই মাতাল হয়ে পাড়ার নারী ও যুবতীদের সাথে অশালীন আচরণ করত। উপজেলা সদরের সড়কে রবিবার মধ্যরাতে একই পাড়ার কবির মিয়া এ নিয়ে প্রতিবাদ ও কথাকাটাকাটি করলে বখাটে নাহিদ ঘর থেকে ধারালো দা এনে প্রথমে কবিরের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এর পর বেপরোয়া নাহিদ ফের কবিরের দু’হাত ও দু’পায়ের রগ কেটে পালিয়ে যায়। আহত অবস্থায় রাত ১টার দিকে পাড়ার লোকজন কবিরকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার উন্নতি না হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জনর্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় মল্লিকপুর বাসী ও বাসস্ট্যান্ডের একাধিক ব্যক্তি রোববার রাতে জানান, নাহিদ বাসস্ট্যান্ড ও পাড়ায় বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত থেকে বাসষ্টেশন এলাকায় মাতাল হয়ে বিভিন্ন যাত্রী, পথচারীদের সাথে খারাপ আচরন করে আসছে। ভয়ে কেউ কিছু না বলায় দিনদিন সে পারিবারীক আশ্রয়-প্রশ্রয়ে বেপরোয়া হয়ে এলাকায় বিভিন্ন অপরাধ সংগটিত করে আসছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. হারুন অর রশীদ চৌধুরী রাতে এ প্রতিবেদকে বলেন, এ ঘটনার খবর লোকমুখে জানতে পেরেছি, ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠিয়েছিলাম, ঘটনার সত্যতাও পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।’
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed