দোয়ারাবাজারের নরসিংপুর ইউপিতে ভোট গ্রহণ সোমবার
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলার ২নং নরসিংপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ সোমবার। সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে ভোটাররা এদিন তাদের পছন্দের প্রার্থীদের পক্ষে রায় দেবেন।
এ ইউনিয়নের মোট ভোটার ১৮ হাজার ১১১জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৬ জন এবং মহিলা ভোটার ৯ হাজার ১০৫ জন।
ভোটযুদ্ধে রয়েছেন নূর উদ্দিন আহমদ (নৌকা), সামছুল হক নমু (ধানের শীষ), কামরুজ্জামান ভূইঁয়া (চশমা), মতক্কিন আলী (ঘোড়া), মাইন উদ্দিন (আনারস) ও শাখাওয়াত হোসেন কবির (মোটর সাইকেল)। দলীয় প্রার্থীকে ঠেকাতে এরা সকলেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। অন্য স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছেন ডা. আবুল কালাম আজাদ (টেবিলফ্যান) ও আজিজুর রহমান (টেলিফোন)।
গত ২৩ এপ্রিল তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ২নং নরসিংপুর ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান একেএম আইয়ূবুর রহমান রহমানী দায়িত্ব গ্রহনের পূর্বেই মারা যান। তার শূন্য পদে সোমবার অনুষ্ঠিত উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৮ প্রার্থীর মধ্যে লড়াই হবে ত্রিমুখী।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed