Main Menu

রাজনগরে ৯দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ

মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের রাজনগরে ৯দিন ধরে নিখোঁজ রয়েছে তাহমিনা নামের পঞ্চম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রী। সে স্থানীয় দুর্গানগর ব্রাক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী। তারা বাবার দাবী, সহপাঠির সাথে ঝগড়া ঝাটির পর থেকে সে নিখোঁজ রয়েছে।

ঘটনাটি ঘটেছে গত ২০ অক্টোবর রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের যাদুরগুল পানপুঞ্জি এলাকায়। এ নিয়ে রাজনগর থানায় জি ডি করা হয়েছে। তবে পুলিশ জানায়, মেয়ের লেখা পড়া নিয়ে বাবা বকাঝকার কারণে মেয়ে অভিমান করে বাড়ি থেকে পালিয়ে গেছে।

নিখোঁজ তাহমিনার বাবা ইসলাম মিয়া জানান, গত ২০ অক্টোবর সকালে তার মেয়ে স্কুলে গেলে আর ফিরে আসেনি। তিনি আরো জানান, স্কুলে গিয়ে তাহমিনার সহপাঠি রাহিনের সাথে তার ঝগড়া হয়। ঝগড়ার ঘটনায় রাহিনের অভিভাবকরা তাহমিনার উপর ক্ষুব্ধ হয়েছিল। মেয়েকে বকাঝকার ঘটনা অস্বীকার করেছেন বাবা ইসলাম মিয়া।

এ ব্যাপারে রাজনগর থানায় ২৪ অক্টোবর একটি জিডি করা হয়েছে। জিডিনং-৯৫১।

রাজনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শ্যামল বণিক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার কোন খোঁজ পাওয়া যায়নি। ছাত্রীর বাবা তাকে লেখাপড়া নিয়ে বকাঝকা করেছে বলে হয়তো মেয়ে অভিমান করেছে।

Share





Related News

Comments are Closed