Main Menu

নাসার ক্যামেরায় ধরা পড়ল ইউএফও

তথ্য প্রযুক্তি ডেস্ক: পৃথিবীর বাইরে অনন্ত নক্ষত্রবীথিতে উন্নত কোনো সভ্যতা সত্যিই আছে কিনা এই নিয়ে বিতর্কের শেষ নেই। মহাকাশ গবেষণায় থাকা বিশ্বের কোনো শক্তিধর দেশই এই সম্পর্কে মুখ খোলেনি। বরং ১৯৪৭ সালের রজওয়েলের ঘটনাগুলো আড়াল করার প্রয়াস এই বিশ্বাসকে আরো বাড়িয়ে দিয়েছে।

এমননিতেই এলিয়েন বা ইউএফও বিশ্বাসীরা এই বিষয়গুলোতে বরাবরই সরব। পৃথিবীর নানা প্রান্তে ঘটে যাওয়া ব্যাখ্যাতীত বিষয়গুলো তারা সামনে আনলেও কোনো শক্তিমান দেশই তা স্বীকার করেনি। এমনকি বিশ্বের হারানো সভ্যতাগুলোয় এলিয়েনের অস্তিত্ব নিয়ে নানা দাবি করা হলেও তা উড়িয়ে দেয়া হয়েছে।

কিন্তু এই মহাবিশ্বে সত্যিই কি আমরা একা? এলিয়েন বিশ্বাসীদের চেষ্টা তাই থেমে নেই। প্রায় সময়ই তারা পৃথিবীর নানাপ্রান্তে ইউএফও দেখার দাবি তোলে। কখনও কখনও ছবি কিংবা ভিডিও পর্যন্ত প্রকাশ করে থাকে। যার কোনো কোনোটি আবার খোদ নাসার (মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা)বলে দাবি করা হয়।

সম্প্রতি তেমনই এক ভিডিও প্রকাশ করা হয়েছে। যা পৃথিবীর বাইরে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে তোলা হয়েছে বলে দাবি! ভিডিও’তে ব্যাখ্যাতীত একটি বস্তুকে দ্রুতবেগে চলে যেতে দেখা যায়। বুঝে ওঠার আগেই মহাকাশে মিলিয়ে যায় বস্তুটি।

ভিডিও…

মহাবিশ্বে মানুষের মত বুদ্ধিমান জাতি থাকা নিয়ে এখন বিশ্বাস করেন স্টিফেন হকিংয়ের মত ব্যক্তিরাও। এলিয়েন বিশেষজ্ঞরা অবশ্য বলে থাকেন, বিষয়টি আড়ালে না রাখলে মানুষের ধর্ম বিশ্বাসে বড় ধরনের আঘাত আসবে। তাছাড়া বিষয়টি প্রকাশ পেলে মানুষের মধ্যে আতঙ্কও দেখা দিতে পারে। যদি পুরো বিশ্বে এই আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে তা নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে।

গোড়ার দিকে মহাকাশ থেকে পৃথিবীর চিত্র সরাসরি সম্প্রচার করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে সেই ব্যবস্থায় গত কিছুদিন যাবত রাশ টানা হয়েছে। এলিয়েন বিশ্বাসীদের দাবি, প্রায়ই ব্যাখ্যাতীত বস্তু ক্যামেরায় ধরা পড়ায় নাসা বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেয়।

Share





Related News

Comments are Closed