শাহবাজপুর চা বাগানে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা: বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর চা-বাগানে এক কন্যা শিশুকে (৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত ধর্ষক জাহাঙ্গীর মিয়াকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। সে শাহবাজপুর চা-বাগানের নুরুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগে ঘরে ঢুকে জাহাঙ্গীর মিয়া শিশুটিকে ধর্ষণ করে বলে থানায় অভিযোগ করা হয়েছে।
শিশুটির বাবা গত শুক্রবার রাতেই জাহাঙ্গীরকে আসামি করে বড়লেখা থানায় মামলা দায়ের করেন। মামলা নং ২৫ (২৮.১০.১৬)। পরে পুলিশ জাহাঙ্গীর মিয়াকে গ্রেপ্তার করে। বড়লেখা থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় আসামি একজনই ছিল। তাঁকে গ্রেফতার করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed