Main Menu

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় ঘোড়ার চালান আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় একটি ঘোড়ার চালান আটক করেছে বিজিবি। তবে এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সুত্রে জানা যায়, জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়য়নের লাউড়েরগড় বিওপির রাজারগাঁও’র ছাড়ারপাড় থেকে পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুরের মাছিমপুর বিওপির বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবদুল হাকিমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল শনিবার ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৪টি ঘোড়া আটক করে। ঘোড়া গুলো বাংলাদেশের কমপক্ষে ৭শ গজ অভ্যন্তরে লাউড়েরগড় সীমান্তের ছড়ারপাড় নামক এলাকা থেকে আটক করা হয়।
স্থানীয় অপর আরেকটি সূত্রের দাবি লাউড়েরগড় বিওপির বিজিবির এক নায়েক ও ক্যাম্প কমান্ডারের যোগসাজসে দীর্ঘদিন থেকেই ওই সীমান্ত এলাকা দিয়ে অবৈধ চোরাচালানের মাধ্যমে প্রায় রাতেই সীমান্তের ওপার থেকে ভারতীয় গরু ও ঘোড়ার চালান আসছে।
ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি জানান, আটককৃত ৪টি ঘোড়ার মুল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।

Share





Related News

Comments are Closed