শৈলকুপায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাপখোলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত জাহাঙ্গীর আলম শিকদার (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮দিন পর তার মৃত্যু হয়।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, নিত্যানন্দপুর ইউনিয়নের সাপখোলা গ্রামে আওয়ামীলীগ সমর্থিত ইউপি সদস্য টিটু শিকদার এর একজন সমর্থককে গত বৃহস্পতিবার সকালে বর্তমান আওয়ামীলীগের চেয়ারম্যান ফারুক বিশ্বাসের লোকজন মারধর করে।
এরই জের ধরে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে সাপখোলা গ্রামের জাহাঙ্গীর আলম সিকদারের অবস্থা আশংকাজনক হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে দায়িত্বরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় ৮দিন পর শুক্রবার তার মৃত্যু হয়। মৃত্যুর খবরে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed