ছাত্রীকে ছুরিকাঘাতকারী সেই যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া যুবক লিটুকে (২৬) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় লিটুর কাছ থেকে তিনটি হাতবোমা ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, লিটু পরিত্যক্ত ওই বাড়িতে অবস্থান করছেন—এমন গোপন খবরের ভিত্তিতে সেখানে সদর থানার পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে লিটু পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমা ছুড়ে মারেন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন লিটু। পরে সেখান থেকে একটি ব্যবহৃত ছুরি ও তিনটি হাতবোমা উদ্ধার করে পুলিশ।
আজবাহার আলী শেখ আরও জানান, লিটুকে গ্রেপ্তার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের উপশহরপাড়ায় স্কুলছাত্রী পূজা বিশ্বাসকে ছুরিকাঘাত করে পালিয়ে যান বখাটে যুবক লিটু। এ ঘটনায় সোমবার রাতে স্কুলছাত্রীর বাবা বিপুল কুমার বিশ্বাস বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় লিটুকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় লিটুর দুই সহযোগীকে সোমবার রাতে পুলিশ গ্রেপ্তার করে।
লিটু মাগুরার শ্রীপুর উপজেলার হোগলবাড়িয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। লিটু ঝিনাইদহ শহরের উপশহরপাড়ায় বোনের বাড়িতে থাকতেন।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed