সুনামগঞ্জ সীমান্তে সংঘর্ষের ঘটনায় ভারতীয় নাগরিক হাসপাতালে
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে এক ভারতীয় নাগরিক সহ ৩ জন আহত হয়েছে। আহতের মধ্যে ভারতীয় নাগরিক শফিকুর রহমান ওরফে খেলা ও অপর এক নারী রক্ষাক্ত জখম হওয়ায় বুধবার সকালে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের চাঁনপুর সীমান্তবর্তী চাঁনপুর রজনীলাই গ্রামের ফায়েজ ও রোকন উদ্দিন এ দুই পরিবারের শিশুদের মধ্যে খেলাধুলাকে কেন্দ্র করে বুধবার সকাল ৯টার দিকে উভয় পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে চাঁনপুর রজনী লাইন গ্রামের মুসলিমের স্ত্রী জাহানারা বেগম ও ফায়েজের বাড়িতে থাকা ভগ্নিপতি সীমান্তের ওপারের ট্রাক চালক ও আসাম ষ্টেইটের বাসিন্দা জাকির হোসেনের ছেলে শফিকুর রহমান প্রতিপক্ষের ধারালো দায়ের কোপে মাথায়, চোখে ও কপালে রক্ষাক্ত জখম হন। এ ছাড়াও সংঘর্ষ থামাতে গিয়ে চাঁনপুরের আবুল কালাম নামের অপর এক ব্যক্তি আহত হয়েছেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মীর্জা রিয়াদ হাসান বুধবার বেলা দেড়টায় এ প্রতিনিধিকে শফিকুর ও জাহানারাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার বিষয়টি নিশ্চিত করে বলেন, শফিকুর ট্যাকেরঘাটের বাসিন্দা পরিচয়ে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed