Main Menu

তাহিরপুরে চাচার হাতে ভাতিজা খুন, গ্রেফতার ২

সুনামগঞ্জ প্রতিনিধি: তাহিরপুরে চাচা কর্তৃক কুড়াল দিয়ে কুপিয়ে ভাতিজাকে খুনের ঘটনায় পুলিশ মঙ্গলবার দুই নারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার বিন্নারবন গ্রামের মৃত ওসমান আলীর স্ত্রী রাশেদা বেগম (৪৬) ও শফিকুল ইসলামের স্ত্রী কল্পনা বেগম (২৫)।
রাশেদা বেগম নিহত মইদরের চাচী ও অপর জন চাচাত ভাইয়ের স্ত্রী কল্পনা বেগম।
উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের আবদুল আহাদের ছেলে মইদর সংঘর্ষে চাচার কুড়ালের কুপে আহত হয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
উপজেলার বিন্নারবন গ্রামের আবদুল মোতালিব ও তার পরিবারের লোকজন প্রয়াত সহোদর আবদুল আহাদের ছেলেদের সাথে সোমবার দুপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে আবদুল মোতালিব নিজ হাতে কুড়াল দিয়ে কুপিয়ে ভাতিজা মইদর (৩২) ও তার সহোদর আবু বক্কর (২৫) কে গুরুতর আহত করেন। আহত দুই ভাইকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৮টায় মইদর মৃত্যুর কোলে ঢলে পড়েন। গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালের ৪র্থ তালার ৫নং ওয়ার্ডে রাতে বড় ভাই মৃত্যু বরণ করলেও মঙ্গলবার এ রিপোর্ট লিখা ছোট ভাই আবু বক্কর সজ্ঞাহীন অবস্থান রয়েছেন।
মামলার বাদী ও নিহতের মামা সামছুল হক সোমবার রাতে তার ভাগ্নের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।’ এদিকে ওই সংঘর্ষের ঘটনায় সোমবার দুপুরে থানায় দায়েরকৃত মামলায় পুলিশ এজাহারভুক্ত দুই নারী আসামীকে মঙ্গলবার ভোররাতে গ্রেফতার করেছে। থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর বলেন, ওই সংঘর্ষের ঘটনায় পুর্বেই মামলা নেয়া হয়েছিলো, মঙ্গলবার সকালে দুই নারী আসামীকে গ্রেফতার করা হয়েছে, সেক্ষেত্রে এখন ওই মামলাটিকে হত্যা মামলা হিসাবে অর্ন্তভুক্তির জন্য আদালতে আবেদন জানানো হবে।’

Share





Related News

Comments are Closed