Main Menu

কুলাউড়ায় কালনী এক্সপ্রেসে ডাকাতি

বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা থেকে সিলেট আসার পথে কুলাউড়ায় সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে ডাকাতি হয়েছে। তবে কোনো যাত্রী আহত হয়নি।
সোমবার রাত সোয়া ১০টার দিকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ও কুলাউড়ার মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
কূলাউড়া রেল স্টেশনের মাস্টার হরিপদ সরকার জানান, ঢাকা থেকে কালনী এক্সপ্রেস সিলেট যাচ্ছিল। কূলাউড়া স্টেশনে ট্রেনটি থামার পর কয়েকজন যাত্রী নেমে তাকে ডাকাতির বিষয়টি জানান।
যাত্রীরা জানান, আগে থেকে যাত্রীবেশে ওঠা কয়েকজন লোক অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন, টাকা ও মূল্যবান মালামাল নিয়ে গেছে। পরে কূলাউড়া স্টেশনে ট্রেনটি ঢোকার সময় তারা নেমে চলে যায়।
হরিপদ সরকার জানান, কালনী এক্সপ্রেসে এক বগি থেকে আরেক বগিতে চলাচল করা গেলেও যে বগিতে ডাকাতি হয়েছে তা ছিল লোকাল ট্রেনের একটি বগি, যা থেকে অন্য বগিতে যাওয়া যায় না।
৬০ আসনের ঐ বগিতে ৫০ জনের মতো যাত্রী ছিল। রাত পৌনে ১১টার দিকে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed