তাহিরপুর থানার নতুন ওসি শ্রী নন্দন কান্তি ধর
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর থানায় নবাগত ওসি হিসাবে যোগদান করলেন শ্রী নন্দন কান্তি ধর। সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা থেকে বদলী হয়ে তাহিরপুর থানায় গত ৬ অক্টোবর যোগদান করেন তিনি। দায়িত্বভার গ্রহণ করলেও ওই দিন রাতেই ১৫ দিনের প্রশিক্ষণে ঢাকায় চলে যান। ২৪ অক্টোবর সোমবার থেকে তিনি সার্বক্ষণিক থানায় অবস্থান করে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে মতবিনিময় করে আইনশৃংখলা রক্ষার জন্য সর্বমহলের সহযোগীতা কামনা করেন।
জানা যায়, শ্রী নন্দন কান্তি ধর ২০০০ সালে এসআই (উপ-পরিদর্শক) হিসাবে পুলিশ বিভাগে চাকুরি নেন। ২০১১ সালে ওসি হিসাবে পদোন্নতি পেয়ে সিলেটের কোম্পানীগঞ্জ থানায় যোগদান করেন। এর পুর্বে তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ থানায় দায়িত্বপালন করেন। সেখানে তিনি ওসি হিসাবে প্রায় তিন বছর দায়িত্ব পালন শেষে তাহিরপুর থানায় ইতিপুর্বে ওসি (তদন্ত) হিসাবে যোগদান করেন। কাজের স্বীকৃতি স্বরুপ ২০১৪ সালে আইজিপি ও মাদার তেরেসা পাদক পেয়েছেন। বর্তমানে তিনি তাহিরপুর থানায় পুনরায় ওসি হিসাবে যোগাদান করেন।
থানার আইনৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন, ইভটিজিং, মাদক চোরাচালান, বাল্য বিবাহ প্রতিরোধ, চাঁদাবাজি বন্ধে সহযোগিতার জন্য তিনি সকল মহলের প্রতি আহবান জানিয়েছেন।
Related News
সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পরRead More
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More



Comments are Closed