ঠাকুরগাঁওয়ে লাঠির আঘাতে যুবক নিহত, আটক ১
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর এলাকায় জমি নিয়ে বিরোধে প্রতিবেশির লাঠির আঘাতে আব্দুল্লাহ আল মামুন (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রতন নামে একজনকে আটক করেছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আল মামুন নিশ্চিন্তপুর এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে। আটক মোস্তাফিজুর রহমান রতন (২৫) একই এলাকার মৃত সাকিম উদ্দীনের ছেলে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে নিশ্চিন্তপুর এলাকার মোস্তাফিজুর রহমান রতনের সঙ্গে প্রতিবেশি আব্দুল্লাহ আল মামুনের বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে ওই জমিতে রতন গাছ লাগাতে গেলে মামুন তাতে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর এক পর্যায়ে লাঠি দিয়ে মামুনকে আঘাত করেন রতন। স্থানীয়দের সহায়তায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে মামুনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed