সিলেটে শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার, আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে এক শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহকর্মী রুকশানা (১২) গোয়াইনঘাট উপজেলার গুরকসী দাড়িখাই গ্রামের মৃত মনির উদ্দিনের কন্যা। সোমবার দুপুরে নগরীর বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অ্যাডভোকেট মুজাম্মীল আলীর স্ত্রী খাদিজা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
অ্যাডভোকেট মুজাম্মীল আলী গোয়াইনঘাট উপজেলার শফিক আহমদের পুত্র। তিনি নগরীর আম্বরখানা বড়বাজার ৫৭নং বাসায় বসবাস করতেন।
জানা যায়, সংসারে অভাবের কারনে রোকশানা তার দু:সম্পর্কের চাচা অ্যাডভোকেট মুজাম্মীল আলীর বাড়িতে গৃহকর্মীর কাজ করতো। সোমবার রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করে। এসময় ঘটনাস্থলে ছুটে যান সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি ফয়সল মাহমুদসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
এ ঘটনায় গৃহকর্তার স্ত্রী খাদিজা বেগম দাবি করেন, রুকশানা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘরের বাইরে থেকে অনেক ডাকাডাকি করেও তার কোন সাড়াশব্দ না পাওয়ায় পাশের বাড়ির লোকজনকে ডেকে এনে দরজা ভেঙ্গে তার লাশ ঝুলন্ত অবস্থায় পান বলে জানান তিনি। কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভাঙ্গার কোন আলামত পায়নি। এছাড়া আশাপাশের লোকজনকে ডেকে আনার বিষয়টিও সত্য নয়।
পুলিশ জানায়, আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে খাদিজা বেগম পাশের বাড়ির এক ছেলেকে ডেকে এনে একটি সিএনজি অটোরিকশা আনতে বলেন। তিনি তাকে বলেছিলেন, রুকশানার শরীর খারাপ করেছে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। পরে তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যান তিনি। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। তবে রুকশানার মৃত্যু আত্মহত্যা না হত্যা এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন জানান, পুলিশ গৃহকর্মী রুকশানার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। গৃহকর্তার স্ত্রীর কথাবার্তায় সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়। তিনি বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর রহস্য জানা যাবে।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed