বিশ্বনাথ যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতার জামিন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ থানায় হামলা ও ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলার জেলহাজতে আটক সাঁজাপ্রাপ্ত আসামী উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতা জামিন লাভ করেছেন। গত বুধবার ঢাকা হাই কোর্টে অবকাশ কালীন ব্রেঞ্চে আসামীদের পক্ষে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। জামিন আদেশ সিলেট কেন্দ্রীয় কারাগারে পৌঁছার পর আসামীরা মুক্তি পাবেন।
বিষয়টি নিশ্চিত করেন আসামী পক্ষের আইনজীবীর সহকারী ফারুক আহমদ ও সিলেট জেলা ছাত্রলীগের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেল।
জামিন প্রাপ্ত আসামীরা হলেন- বিশ্বনাথ উপজেলা যুবলীগের সদস্য আবদুল আজিজ সুমন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মহিবুর রহমান সুইট, উপজেলা প্রজন্মলীগের আহবায়ক তোফায়েল আহমদ।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ জানুয়ারি বিশ্বনাথ থানায় বিভিন্ন মামলায় জব্দকৃত গাড়ি প্রকাশ্যে নিলামের ব্যবস্থা করে থানা পুুলিশ। ওই দিন গাড়ি নিলামকে কেন্দ্র করে পুলিশ ও আ.লীগের সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে থানায় উপস্থিত ম্যাজিষ্ট্রেট এর সামনে হাতাহাতি ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় তৎকালিন থানার এসআই টিপু সুলতান বাদি হয়ে আওয়ামী লীগে সহযোগি সংগঠনের চার নেতার নাম উল্লেখ্য করে থানার মামলা দায়ের করেন। যার নং জিআর ১৫/১৪ ইং।
গত ২০১৫ সালের ২৪ মে সিলেটের ২য় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট নাজমূল হোসাইন চৌধুরীর আদালত এজাহার নামীয় চার আসামিকে আড়াই বছর করে সাজা প্রদান করেন। আসামিরা দীর্ঘদিন পলাতক থাকার পর গত ২২ সেপ্টেম্বর সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আতিকুল হায়দারের আদালতে আসামীরা আত্মসমর্পন করলে আদালত তাদের জেল হাজতে প্রেরন করেন।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed