Main Menu

লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। সোমবার সকালে লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক মহাসড়কের পাটগ্রাম পৌরসভার মির্জার কোর্ট এলাকায় ট্রাক চাপায় তিনজন নিহত হয়।
অপরদিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাটের বড়বাড়ি এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
পাটগ্রামে নিহতরা হলেন পৌরসভার মির্জার কোর্ট এলাকার আমানত উল্লাহ ছেলে মসজিদের ঈমাম দেলোয়ার হোসেন (২৫) একই এলাকার ফরিদুল ইসলামের ছেলে লাবিব (৮)। সে মির্জার কোর্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রোণীর ছাত্র। এছাড়া আব্দুস সাত্তার ওই এলাকার নজরুল ইসলামের পুত্র। সে মালেয়শিয়া প্রবাসী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারিগামী একটি ট্রাক যার নং ( ঢাকা মেট্রা ট-১৮-০১৩৫) মির্জার কোর্ট এলাকায় তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ২জন এবং হাসপাতালে ১জনের মৃত্যু হয়। প্রতিদিনের ন্যায় ফজরে নামাজ পড়ে সকালে রাস্তায় হাটতে বের হলে ওই এলাকায় তাদেরকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই ২জন নিহত হয়। আহত হয় একজন। এ সময় ঘাতক ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। গুরুতর আহত আব্দুল সাত্তার (২৩) কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসী ২ ঘন্টা লালমনিরহাট-বুড়িমারি মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পাটগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘাতক ট্রাকটির চালক ও হেল্পার পালিয়ে যায়।
লালমনিরহাটের সহকারি পুলিশ সুপার (সার্কেল) শহীদ সোহরাওয়ার্দী সড়ক দুঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed