দৈনিক যুগান্তরের বিরুদ্ধে শ্রীমঙ্গলে মানববন্ধন
নূরউদ্দীন আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : লাউয়াছড়া জাতীয় উদ্যান নিয়ে খাসীয়া সম্প্রদায়ের বিরুদ্ধে মিথ্যা ও বাস্তবতা বর্জিত রিপোর্ট এবং দুর্নীতিবাজ ও অসৎ বন কর্মকর্তাদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে আদিবাসী জনগণের ব্যানারে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী।
রোববার (২৩ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার সম্মুখে সিলেট বিভাগের সর্বস্তরের আদিবাসী জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার ১৩টি পুঞ্জিসহ চা জনগোষ্ঠী, খাসিয়া, ত্রিপুরা, মণিপুরী, সাঁওতাল, গারো ও মুণ্ডা সম্প্রদায়ের লোকজন এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান জিডিশন প্রধান সুচিয়াং এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পতমি, চা জনগোষ্ঠী ফোরাম সভাপতি পরিমল সিংহ বাড়ই, মুণ্ডা সমাজকল্যাণ পরিষদ সাধারণ সম্পাদক লক্ষণ মুণ্ডা, সঞ্জয় চৌহান, ধীরেন্দ্র সিংহা, সালাউদ্দিন আহমেদ, শ্যামল দেববর্মা ও সাংবাদিক মামুন আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সম্প্রতি দৈনিক যুগান্তর পত্রিকায় লাউয়াছড়া নিয়ে কয়েকটি রিপোর্টে দুর্নীতিবাজ ও অসৎ বন কর্মকর্তাদের অবৈধ ও বেআইনী কর্মকান্ডকে আড়াল করতে খাসীয়া সম্প্রদায়ের বিরুদ্ধে মিথ্যা ও বাস্তবতা বর্জিত গোজামিলপূর্ণ রিপোর্ট ছাপা হয়েছে, এর প্রতিবাদে আমরা রাজপথে নেমেছি, আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed