শ্রীমঙ্গলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
নূরউদ্দীন আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: ‘দুষারোপ নয়, দূর্ঘটনার কারণ জানতে হবে’ এই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল শাখার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস ২০১৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরের উপজেলা চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ রোডস্থ নিরাপদ সড়ক চাই নিসচা’র অফিসের সামনে এসে শেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় নিসচা শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাঃ হরিপদ রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা’র শ্রীমঙ্গল শাখার উপদেষ্টা সাংবাদিক বিকুল চক্রবর্তী, এম এ মালেক, সহসভাপতি সালেহ আহমেদ, সহ সম্পাদক শেখ সারোয়ার হোসেন, মহিলা সম্পাদিকা রহিমা বেগমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed