কমলগঞ্জে ইউপি যুবলীগ সভাপতিকে অব্যাহতি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজরের কমলগঞ্জে দলীয় শৃংখলা ও গঠনতন্ত্র পরিপন্থি কার্যকলাপের অভিযোগে আদমপুর ইউনিয়ন যুবলীগ সভাপতিকে অব্যাহতি দিয়েছে উপজেলা আওয়ামী যুবলীগ।
কমলগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি মোঃ আনোয়ার হোসেন জানান, আদমপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি খলিলুর রহমান সংগঠনের শৃংখলা ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে সম্পৃক্ত থাকার কারণে ইতিপূর্বে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা স্বত্তেও তিনি কোন জবাব দেননি। যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করে এবং গঠনতন্ত্রের সম্পূর্ণ বিরোধী।তাই ১৩ অক্টোবর তারিখে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি/সম্পাদক,মৌলভীবাজার জেলা যুবলীগ সভাপতি/সম্পাদক,আদমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি/সম্পাদক ও যুবলীগ সাধারণ সম্পাদকসহ খলিলুর রহমানকে প্রেরিত এক চিঠিতে সংগঠনের শৃংখলা বিরোধী কার্যকলাপে লিপ্ত হওয়ায় গঠনতন্ত্রের ২২(ক) ধারা মোতাবেক আদমপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি খলিলুর রহমানকে সভাপতি পদ থেকে ও দলীয় সকল কর্মকান্ড থেকে সাময়িকভাবে অব্যাহিত প্রদান করা হয়েছে।
বর্তমানে ইসমাইল হোসেন আদমপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।
আদমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক মামুনুর রশীদ ভূইঁয়া, যুবলীগের সম্পাদক রঞ্জিত অধিকারী চিঠি প্রাপ্তির কথা স্বীকার করলেও খলিলুর রহমান জানান, তিনি অব্যাহতি বিষয়ে কোন চিঠি পাননি।
Related News
শ্রীমঙ্গলে স্কুলে জ্ঞান হারালো ৩ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্লাস চলাকালীন স্কুলের চারপাশে পৌরসভার ফগার মেশিন দিয়ে মশার ওষুধRead More
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More



Comments are Closed