সুনামগঞ্জে আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শারপিনিয়া আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বাদ জুমআ হোটেলের ৩০৬ নং কক্ষের দরজা ভেঙ্গে লাশটি উদ্ধার করা হয়। নিহত জহিরুল হক মাস্টার (৪৪) দক্ষিণ বড়দল ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত মেন্দি মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে থাকার জন্য হোটেলের ঐ কক্ষটি ভাড়া নেন জহিরুল। শুক্রবার দুপুরের দিকে ডাকাডাকি করে ভিতর থেকে সাড়া না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেন। পুলিশ হোটেলে গিয়ে দেখতে পায় কক্ষটি ভেতর থেকে দরজা বন্ধ। পরে দরজা ভেঙ্গে বিছানার উপর শুয়া মৃত অবস্থায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে না কি আত্মহত্যা করেছে ময়না তদন্তের পর জানা যাবে।
Related News
সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পরRead More
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More



Comments are Closed