Main Menu

কুশিয়ারায় মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা নদীতে মাছ শিকার করতে এসে এক যুবক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যুবকের নাম জগরুল মিয়া। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ২ ঘন্টা চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।
প্রত্যক্ষদর্শী আব্দুল হক এবং আমির আলী জানান, উপজেলার হাটুভাঙ্গা গ্রামের আব্দুস ছত্তারের পুত্র জগরুল মিয়া (২২) শুক্রবার দুপুর ১টার দিকে বড়শি দিয়ে মাছ ধরতে আসেন উত্তর ইসলামপুর খেয়াঘাটের অদূরে কুশিয়ারা নদীতে। মাছ শিকারের এক পর্যায়ে তার বড়শি পানিতে আটকা পড়ে যায়। তখন তিনি বড়শি ছুটানোর জন্য নদীতে নামেন। তারপর প্রবল স্রোত এবং ঘটনাস্থল গহীন থাকায় তিনি তলিয়ে যান। আশপাশের লোকজন বাচাঁনোর চেষ্টার জন্য পানিতে নামলেও তাকে খুঁজে পাননি। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ও সিলেট ফায়ার ব্রিগেডের ডুবুরি দল বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি।
ফায়ার ব্রিগেড ফেঞ্চুগঞ্জের সাব অফিসার আক্তার উদ্দিন অভিযানের ২ ঘন্টা পর উদ্ধার অভিযান বন্ধ করে দেন।
ঘটনার খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানার এস আই শাহ আলম একদল পুলিশ নিয়ে সেখানে যান। এ সময় ঘটনাস্থলে ডুবে যাওয়া যুবকের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed